প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেকে আহত করার নাটক সাজালেন সিএনজি চালক আলম
১৪:০৮:২৩
বিশেষ প্রতিনিধি:- সোনাগাজীর চরছান্দিয়ার ইসলামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শরীর কে ব্লেড দিয়ে রক্তাক্ত করেছে আলম নামের এক সিএনজি চালক এমন অভিযোগ করেছে স্থানীয়রা।অনুসন্ধানে জানা যায়,১০ জুলাই সকালে বাড়ীর সিমানা বিরোধ নিয়ে চরছান্দিয়ার পুরাতন সওদাগরহাট সংলগ্ন এলাকায় শাহজাহান ও রফিকের মধ্যে কথাকাটাকাটি হয়।তারা সম্পর্কে মামা ভাগিনা হয়।খবর পেয়ে রফিকের শ্যালক সিএনজি ড্রাইভার নুর আলম তার সহযোগীদের নিয়ে শাহজাহানের বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রী নুর জাহান কে পিটিয়ে গুরতর আহত করে।এ সময় শাহজাহনের শ্যালক হাসিমের বাড়ী ঘরও ভাংচুর করে আলম ও তার সহযোগীরা।গুরতর আহত নুরজাহান এখনো সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় আবুল হাসেম বাদী হয়ে রফিক,নুর আলম সহ ৭ জনকে অভিযুক্ত করে সোনাগাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করে।স্থনীয়রা জানান,অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে চতুর আলম ১২ জুন সন্ধ্যায় তার বাগিনা ...

