জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষনা।।ফেনীতে আ’লীগ প্রার্থী আজিজ আহাম্মদ ছৌধুরী
সোনাগাজীর আলো ডেস্ক-১০:২২ , নভেম্বর ২৫ , ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৬১টি জেলার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, পঞ্চগড়ে আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁওয়ে সাদেক কৌরাইশী, নীলফামারীতে মমতাজ উদ্দিন, কুড়িগ্রামে জাফর আলী, গাইবান্ধায় শামসুল আলম, লালমনিরহাটে মতিয়ার রহমান, দিনাজপুরে আজিজুল ইসলাম চৌধুরী, রংপুরে সাফিয়া খানম, পাবনায় রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জ মাইনুদ্দিন মণ্ডল, বগুড়ায় মকবুল হোসেন, নাটোরে সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া, জয়পুরহাটে আরিফুর রহমান, রাজশাহীতে মাহবুব জামান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, সিরাজগঞ্জে আবদুল লতিফ বিশ্বাস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান, যশোরে শাহ হাদি উজ জামান,...






