Monday, March 2সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

Day: January 22, 2017

জলদস্যু কমান্ডার ভাগিনা কালামের নৃশংসতায় পা হারানো আ’লীগ কর্মী কালাম মাঝি

জলদস্যু কমান্ডার ভাগিনা কালামের নৃশংসতায় পা হারানো আ’লীগ কর্মী কালাম মাঝি

সোনাগাজী
নিজস্ব প্রতিবেদক,২২ জানুয়ারী ১৭ জানুয়ারী ১৭।।০৪:৩০:৩২ কালাম মাঝি আওয়ামীলীগের একনিষ্ট কর্মী।জীবিকার তাগিদে নোয়াখালীর চরজব্বর থেকে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের নবী উল্যাহ দোখান সংলগ্ন বসবাস করতে এসে জলদস্যু ভাগিনা কালাম বাহিনীর নৃশংসতায় এক পা হারিয়ে পঙ্গত্ব জীবন যাপন করছে।সে চরজব্বর থানার বেলায়েত হোসেনের ছেলে।২০০৩ সালে চরদরবেশ ইউনিয়নের আব্দুল খালেকের মেয়ের সাথে পরিনয় সুত্রে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করছে।স্থানীয়রা জানান,জীবিকার তাগিদে কালাম মাঝি ছোট ফেনী নদীতে মাছ ধরতো।ছোট ফেনী নদীর ওই এলাকা হয়ে জলদস্যু কমান্ডার ভাগিনা কালাম বাহিনী ট্রলারযোগে ডাকাতি করতো।তারা কয়েকবার জোর করে কালাম মাঝির নৌকা নিয়ে উড়িরচর ও সন্ধিপে ডাকাতি করতে যায়।কালাম মাঝি প্রতিবাদ করলে তার উপর নৃশংসতা নেমে আসে।প্রথমে ভাগিনা কালাম তার কাছে চাঁদা দাবী করে।সে দিতে অস্বীকার করলে ২০০৭ সালের মার্চ মাসে ভাগিনা কালাম তা...
সাংবাদিক নাজমুল কে ফাঁসালো সোহেল তাজের ভাগিনাকে পিটানো সেই পুলিশ কর্মকর্তা

সাংবাদিক নাজমুল কে ফাঁসালো সোহেল তাজের ভাগিনাকে পিটানো সেই পুলিশ কর্মকর্তা

জাতীয়, মিডিয়া
সোনাগাজীর আলো ডেস্ক,২২ জানুয়ারী ১৭।।০২:১৫:৩২ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি ও এমপি সিমিন হোসেন রিমির ছেলে রাকিব হোসেনকে গুলশানে বেধড়ক পিটিয়ে জখম করেছিল পুলিশ। ওই ঘটনায় উচ্চ আদালতে তলব করা পাঁচ পুলিশ কর্মকর্তার অন্যতম ছিলেন বর্তমানে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম মিয়া। তখন তিনি ছিলেন গুলশান জোনের এসি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় একের পর এক নিষ্ঠুর কর্মকাণ্ড তিনি চালিয়ে যাচ্ছেন। তাঁর সর্বশেষ নিষ্ঠুরতার শিকার সাভারের সাংবাদিক নাজমুল হুদা। তাজউদ্দীনের নাতি পিটিয়ে নিজেকে এখনো তিনি ধরাছোঁয়ার বাইরে মনে করেন। ২০১২ সালে ১০ ফেব্রুয়ারি গুলশান এভিনিউর রোডসাইড রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করার সময় কিশোর রাকিব হাসানকে বেধড়ক মারধর করে পুলিশ। রাকিব তখন ‘এ-লেভেল’ পড়ছিল। পুলিশের নির্যাতনে তাকে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহা...
ফেনীতে জাগরন গ্রুপের  ৩০  কোটি টাকা নিয়ে লাপাত্তা জামায়াত নেতা সবুজ! 

ফেনীতে জাগরন গ্রুপের  ৩০  কোটি টাকা নিয়ে লাপাত্তা জামায়াত নেতা সবুজ! 

প্রচ্ছদ
নিজস্ব প্রতিবেদক,২২ জানুয়ারী ১৭।।০১:৫৫:৩২ স্টাফ রিপোর্টার-ফেনীতে প্রায় তিন শতাধিক গ্রাহকের বিনিয়োগকৃত ৩০  কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে জামায়াত নেতাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান  জাগরণ গ্রুপ। গা-ঢাকা দেয়ার ঘটনায় এরই মধ্যে বিনিয়োগকারীরা পাঁচটি মামলা করলেও প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা-কর্মচারীদের আটক করতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘আস্থার প্রতিচ্ছবি’ স্লোগান নিয়ে ২০০৮ সালে দাগনভূঞা উপজেলায় স্থানীয় কিছু ব্যক্তি প্রতিষ্ঠা করেন জাগরণ কো-অপারেটিভ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব নেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান ও জামায়াত নেতা আবদুল হাই সবুজ।প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা কমিটিতে বেশিরভাগ জামায়াতের লোকজন ছিল। সবুজের  নেতৃত্বে প্রতিষ্ঠানটির আর্থিক ও পদ্ধতিগত স্বচ্ছতা থাকায় অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের বিশ্বস্ততা অর্জনে সক্ষম হয়। এক...
তরুণীর মামলায় গ্রেফতার ক্রিকেটার সানি

তরুণীর মামলায় গ্রেফতার ক্রিকেটার সানি

জাতীয়
সোনাগাজীর আলো ডেস্ক, ২২ জানুয়ারী ১৭।।১২:১০:৪৩ বাংলাদেশ জাতীয় দলের বাম-হাতি স্পিনার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, চার-পাঁচ দিন আগে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, সানি দীর্ঘদিন ধরে ওই তরুণীর নোংরা ছবি প্রকাশের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ এসেছে। অবশ্য গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদে সানি বিষয়টি স্বীকার করে কোনো তথ্য দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানাতে চাননি ওসি।...