সোনাগাজীর আমিরাবাদ ইউপির ২ নং ওয়ার্ডের উপনির্বাচনে আব্দুর রাজ্জাক বিজয়ী
আবুল হোসেন রিপন>>২৮ ডিসেম্বর ১৭।।বৃহস্পতিবার,০৬:১০:১২
সোনাগাজীর আমিরাবাদ ইউপির ২ নং ওয়ার্ডের উপনির্বাচনে আ’লীগ সমর্থক আব্দুর রাজ্জাক ফুটবল প্রতিকে ২৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধি আজগর হোসেন পাখা প্রতিকে ২৫৫ ভোট পেয়েছেন।এছাড়াও মোরগ প্রতিকে নুর ইসলাম ২১২, তালা প্রতিকে মফিজুর রহমান ১৭৩, টিউবওয়েল প্রতিকে গোলাম মাওলা ১৯৭, আপেল প্রতিকে ইসমাইল হোসেন ১৫৫ ভোট পেয়েছেন।প্রার্থীদের মধ্যে তালা প্রতিকের মফিজুর রহমান ছাড়া সবাই সরকার দল সমর্থক।
বুধবার সকাল ৮ টার সময় ভোটগ্রহন শুরু হয়ে শাস্তিপুর্ণভাবে বিকাল ৪টার সময় শেষ হয়।কড়া নিরাপত্তার মধ্যে বিপুল সংখ্যক ভোটার কোন বাধা ছাড়াই ভোট প্রদান করে।ভোটারদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো।দুপুর ১২ টার সময় কেন্দ্রের পুর্ব দিকে কয়েকটি পটকার বিস্ফোরন ঘটলে পুলিশের তড়িৎ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।সিনিয়র সহকারি ...
