সোনাগাজীতে বজ্রপাতে নিহত মিলনের পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
আবুল হোসেন রিপন>> ০৮ মে ১৮>>মঙ্গলবার,০৮:২৫:৩০
বজ্রপাতে নিহত সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নূর নবী মিলনের স্ত্রী ও তার সন্তানের হাতে আজ (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসকের পক্ষথেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.নিজাম উদ্দিন,জেলা ওলজিএসপি-৩’র ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটর পিন্টু চন্দ্র দাস,মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রবিউজ্জামান বাবু,স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম খোকন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...




