নুসরাত হত্যা মামলায় বাদীর স্বাক্ষ্য ও জেরা সমাপ্ত: আসামীদের জামিন না মঞ্জুর
নিজস্ব প্রতিনিধি>> ৩০ জুন ১৯।। রবিবার, ০৯:৪০:৪৩ পিএম
সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ রবিবার (৩০ জুন) সমাপ্ত হয়েছে। আদালতের বিচার কাজ সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বিকেল ৫ টায় সমাপ্ত হয়। আসামী পক্ষের আইনজীবিরা বাদীকে দীর্ঘ সময় ধরে জেরা করেন।
এর আগে সকালে মামলার আসামী অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, আওয়ামীলীগ সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিলকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনীর নারী শিশু...









