ফেনী প্রেস ক্লাব’র কমিটিতে সভাপতি মিলু,সাধারণ সম্পাদক রাজন, দপ্তর সম্পাদক সমির ভুঞা
প্রেস বিজ্ঞপ্তি>> ৩১ ডিসেম্বর ২০
ফেনী প্রেস ক্লাব নির্বাচন ২০২১ সালের কার্যকরি পরিষদ গঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের মিজান রোড়স্থ ক্রাউন ওয়েস্ট চাইনিজ রেস্টুরেন্টে সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভুঞার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দন আত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য জহিরুল হক মিলু(একাত্তর টিভি)কে সভাপতি ও রাজন দেবনাথ(বৈশাখী টিভি)কে সাধারণ সম্পাদক এবং সমির উদ্দিন ভুঞা (ইন্ডিপেনডেন্ট টিভি)কে
দপ্তর সম্পাদক করে ফেনী প্রেস ক্লাবের ২০২১ সালের নির্বাচনে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শাহ আলম ভুঁঞা, তমিজ উদ্দিন আমাদের ফেনী, এমএ সাঈদ খান আমার বার্তা, উদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক-মফিজুর রহমান ফাইন্যান্সিয়ালএক্সপ্রেস, জাবেদ হোসাইন মামুন যুগান্তর, বৈকালী। কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, প্রচার ও প্...









