ওবায়দুল কাদের ও মির্জা কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ভাগিনা মঞ্জু
সোনাগাজীর আলো ডেস্ক>> ২৯ জানুয়ারী ২১
ওবায়দুল কাদের-মির্জা কাদের-মাহবুবুর রশীদ মঞ্জু
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মেয়র কাদের মির্জার ভাগিনা মাহবুবুর রশীদ মঞ্জু চ্যালেঞ্জ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
ওবায়দুল কাদেরের ভাগিনা মাহবুবুর রশীদ মঞ্জু কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার ১০টার নিজের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এই ঘোষণা দেন।
লাইভে এসে তিনি বলেন, ‘আমার বাবা এই এলাকার মানুষের সঙ্গে ছিলেন সুখ-দুঃখে দীর্ঘ দিন।
আমি আশা করেছিলাম যে অন্তত আওয়ামী লীগ করেও দীর্ঘদিন আওয়ামী লীগের থেকে কিছু পাইনি, চাইওনি। ছোট্ট জায়গা টুকু, এমন কোনো বড় কিছু না। জনগণের সঙ্গে থাকা, সম্পৃক্ত থাকা এটাই। সেটা নিয়েও কোনো অদৃশ্য কারণে রাজনীতি করা হয়েছে।
সেটা ঠিক আমি বুঝতে পারেনি। যাই হোক দল দ...
