Monday, March 2সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

Day: February 10, 2021

সোনাগাজীর বগাদানা ইউনিয়নে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

সোনাগাজীর বগাদানা ইউনিয়নে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

লিড নিউজ, শিরোনাম, সোনাগাজী
বিশেষ প্রতিনিধি>> ১০ ফেব্রুয়ারী ২১ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে দুস্থ মহিলা (ভিজিডি) কর্মসূচির ২০২১-২২ চক্রের উপকারভোগীদের ভিজিডি কার্ড, চাল বিতরণ ও ২০১৯-২০ চক্রের উপকারভোগীদের সঞ্চয় ফেরত অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বগাদানা ইউনিয়নের ওসমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবের সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার,বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন,সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমুখ।...