কাদের মির্জা জামাত-বিএনপির এজেন্ট-অভিযোগ প্রমান করতে বল্লেন মির্জা
নিজস্ব প্রতিনিধি>> ১৬ ফেব্রুয়ারী ২১
ফেনীর আওয়ামী লীগ নেতারা বলেছেন লন্ডনে পালিয়ে থাকা বিএনপি নেতা তারেক রহমানের সাথে গোপন সমঝোতার কারণে বসুর হাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা আ.লীগ নেতাদের বিরুদ্ধে আবোল তাবোল বকছে।
ফেনীর তিন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার দুপুরে ফেনী শহরের ফুডল্যান্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র, ফেনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী এবং জেলা যুবলীগের সভাপতি, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, কাদের মির্জা বসুর হাট পৌরসভা নির্বাচনের পূর্বে আমেরিকায় গিয়ে বিএনপি নেতাদের মধ্যস্থতায় লন্ডনে পালিয়ে থাকা বিএনপি ...
