সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ে যাহা বল্লেন যুবদল নেতা আনোয়ার
নিজস্ব প্রতিনিধি>> ২০ ফেব্রুয়ারী ২১
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সোনাগাজী উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সওদাগর।অনলাইন পত্রিকা সোনাগাজীর আলো ডটকমের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে উল্লেখিত বক্তব্য হুবুহু তুলে ধরা হলো:
আসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ
সোনাগাজী উপজেলার প্রিয় জাতীয়তাবাদী ভাইয়েরা আপনারা জানেন, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে আমাকে সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে।
সদস্য করার পর আমার দলীয় পরিচয়ধারী গুটিকয়েক ব্যক্তি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি দিয়ে আমাকে আওয়ামীলীগের লোক বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।আমি তাদের অপপ্রচার ঘুনাভরে প্রত্যাক্ষান করছি।
আপনারা যারা আমাকে জানেন এবং চিনেন তারা নিশ্চয় অবগত আছেন যে আমি আমার ৫ নং চর দরবেশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চাঁনমিয়ার বাজার এলাক...
