উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী ফোরাম উদ্যেগে দেশে ফিরেছেন প্রবাসীর মরদেহ
আরিফুল ইসলাম>>
উত্তর সাইপ্রাসে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন সোনাগাজীর আব্দুল হক।তার বাড়ি উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামে।তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসের সাথে কুটনৈতিক সম্পর্ক না থাকায় আব্দুল হকের মরদেহ দেশে দেশে ফেরত পাঠাতে জটিলতা তৈরী হয়।এ জটিলতা নিরশনে এগিয়ে আসেন উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী ফোরাম।
উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী ফোরামের সভাপতি ইমাম হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক জুয়েল বলেন, প্রবাসীর লাশ দেশে পাঠাতে ৫ লাখ ৩৫ হাজার টাকার মত খরচ হয়েছে। যার পুরাটাই আমরা সংগঠনের তহবিল থেকে খরচ করেছি।আমাদের ফোরাম আত্মপ্রকাশ করার এক সাপ্তাহ মধ্যে আবদুল হক মারা যায়। তার মরদেহ দেশে পাঠানো আমাদের জন্য চ্যালেঞ্জ ছিলো।আমাদের ফোরাম সবাই এগিয়ে আসায় আমার সফল হয়েছি।
তারা আরও বলেন,আবদুল হকের কর্মরত কোম্পানী ১ হাজার ইউরো দিয়েছে, সাথে আমরা আরো কিছু টাকা তহবিল সংগ্রহ করে...
